ভুলে যাওয়া স্বভাবের শেষ!

Due Manager — আপনার ব্যক্তিগত স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। সব দূরের ইভেন্ট, ছুটি, অ্যাসাইনমেন্ট এক জায়গায়। প্রত্যেকটির পাশে কতদিন বাকি দেখায়।

কল্পনা করুন, আপনি একদম নতুন কোনো দেশে চলে এসেছেন। সেখানকার সরকারি ছুটি কবে পড়ছে, কতদিন পর পর আসছে—কিছুই জানেন না। অথবা আপনাকে প্রতি ৬ মাস বা ১ বছর পর পর একটা গুরুত্বপূর্ণ ওষুধ খেতে হবে, কিন্তু এত দূরের তারিখের জন্য অ্যালার্ম সেট করা যায় না। একটা দিন মিস হলেই বড় সমস্যা।

আবার ধরুন, আপনি খুব ব্যস্ত মানুষ। এই মাসেই ১০টা জরুরি কাজ। কোনটা আগে, কোনটা পরে—সব সিরিয়ালে মনে রাখা তো প্রায় অসম্ভব।

বন্ধুদের জন্মদিন প্রতি বছর ভুলে যান। আর সারা বছর কী কী করলেন, তার একটা সুন্দর হিসাব PDF করে প্রিন্ট করে রাখার ইচ্ছা হয়।

যদি এর কোনো একটা সমস্যাও আপনার জীবনে থেকে থাকে, তাহলে Due Manager ঠিক আপনার জন্যই তৈরি করা হয়েছে।

Due Manager Logo
লং-টার্ম প্ল্যানার

কোনো ইন্টারনেট লাগে না

অফলাইন মোডে চলে

১০০% প্রাইভেট

আপনার ডেটা কেউ দেখবে না

যা যা করতে পারবেন Due Manager-এ

সবকিছু এক জায়গায়। সিরিয়ালি সাজানো। প্রত্যেক ইভেন্টের পাশে কতদিন বাকি দেখায়।

📅

পরবর্তী ৯০ দিনের সব ইভেন্ট

সরকারি ছুটি, ন্যাশনাল ইভেন্ট, Google Classroom অ্যাসাইনমেন্ট — সব অটো লোড হয়।

🎂

নিজের ইভেন্ট যোগ করুন

জন্মদিন, মেডিসিন, পরীক্ষা — যেকোনো তারিখ-সময় দিয়ে অ্যাড করুন। অটো সিরিয়ালে বসবে।

📊

পুরো বছরের হিসাব PDF

সারা বছর কী কী করলেন — প্রিন্ট করে রাখুন। আর্কাইভ ট্যাবে পুরনো ইভেন্টও সেভ থাকে।

কীভাবে কাজ করে?

সহজ ৩ ধাপে আপনার জীবন সাজানো

1️⃣ অ্যাপ খুলুন

Google Calendar + Google Classroom + আপনার দেশের সরকারি ছুটি অটো চলে আসবে। পরবর্তী ৯০ দিনের লিস্ট দেখুন।

ভালোভাবে দেখতে ছবিতে ক্লিক করুন

2️⃣ নিজের ইভেন্ট অ্যাড করুন

নিচের ইনপুট বক্সে লিখুন → তারিখ-সময় দিন → অটো সিরিয়ালে যোগ হয়ে যাবে।

ভালোভাবে দেখতে ছবিতে ক্লিক করুন

3️⃣প্রস্তুতি নিন

প্রত্যেক ইভেন্টের পাশে কতদিন বাকি দেখুন। আর্কাইভ করুন, PDF বানান, শেয়ার করুন।

ভালোভাবে দেখতে ছবিতে ক্লিক করুন

রিকারিং ইভেন্ট

জন্মদিন, মেডিসিন বা বার্ষিক কাজ?
আর্কাইভ না করে সহজেই পরের বছরে সেট করুন

প্রতি বছর একই দিনে আসে এমন ইভেন্ট (যেমন: মায়ের জন্মদিন, ৬ মাস পর পর ওষুধ, বার্ষিক চেকআপ) — আর্কাইভ করার দরকার নেই। শুধু পেন্সিল আইকনে ক্লিক করে তারিখটা পরের বছরে বদলে দিন। অ্যাপ অটোমেটিক লিস্টের নিচে সরিয়ে দেবে।

1

ইভেন্টে → পেন্সিল আইকন চাপুন

তারিখ ও সময় সহজেই এডিট করুন

2

পরের বছরের তারিখ সিলেক্ট করুন

অ্যাপ অটোমেটিক লিস্ট আপডেট করে নেবে

3

কোনো ঝামেলা নেই

আর্কাইভ করতে হবে না, শুধু এডিট করলেই হয়

রিকারিং ইভেন্ট এডিট

উদাহরণ: এ বছরের জন্মদিন শেষে পরের বছরের জন্য schedule করুন

কেন এই অ্যাপ আপনার কাজে দিতে পারে?

  • 01

    দূরের ইভেন্ট আর ভুলে যাবেন না

    জন্মদিন, মেডিসিন, পরীক্ষা — সব সিরিয়ালে দেখুন।

  • 02

    সরকারি ছুটি অটো আসবে

    আপনি যে দেশে আছেন তার ছুটি + বাংলাদেশের ছুটি — সব একসাথে।

  • 03

    Google Classroom অ্যাসাইনমেন্ট অটো লোড

    আপনার যদি কোনো organization থাকে তাহলে তাদেরকে নিয়ে একটা google classroom খুলতে পারেন। কোনো date classroom এ দিলে সবার লিস্ট এ চলে যাবে।

  • 04

    PDF প্রিন্ট + শেয়ার

    পুরো বছরের রিপোর্ট বের করে রাখুন বা বন্ধুদের সাথে শেয়ার করুন।

Download Now